Skip to content
Nu Bangla
Menu
  • অনার্স ১ম বর্ষ
    • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
    • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
    • বাংলা কবিতা-১
    • বাংলা উপন্যাস-১
    • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
  • অনার্স ২য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-১
    • মধ্য যুগের কবিতা
    • বাংলা কবিতা-২
    • বাংলা নাটক-১
  • অনার্স ৩য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-২
    • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
    • বাংলা ছোটগল্প-১
    • ফোকলোরতত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
    • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
    • বাংলা প্রবন্ধ-১
    • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
    • বাংলা উপন্যাস-২
  • অনার্স ৪র্থ বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
    • বাংলা উপন্যাস-৩
    • বাংলা ছোটগল্প-১
    • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
    • অনুবাদে চিরায়িত সাহিত্য
    • বাংলা ছোটগল্প-২
    • বাংলা কবিতা-৩
    • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
    • মৌখিক
  • মাস্টার্স
    • বাংলা কবিতা
    • বাংলা উপন্যাস
    • বাংলা ছোটগল্প
    • বাংলা নাটক
    • বাংলা প্রবন্ধ
    • বাংলাদেশের সাহিত্য
    • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
    • মৌখিক
    • টামপেপার
    • এমফিল/পিএইচডি
    • সাজেশন্স
    • চাকরির প্রস্তুতি
    • প্রশ্ন ব্যাংক
Menu
অগ্নিবীণা কাব্যে

অগ্নিবীণা কাব্যে হিন্দু ও মুসলিম ঐতিহ্যের ব্যবহারে নজরুল ইসলামের সফলতা আলোচনা কর। 211003

Posted on December 12, 2021 by admin
অগ্নিবীণা কাব্যে হিন্দু ও মুসলিম ঐতিহ্যের ব্যবহারে নজরুল ইসলামের সফলতা আলোচনা কর।

রবীন্দ্রযুগে জন্মগ্রহণ করেও কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) তাঁর কাব্যপ্রতিভার গুণে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তাঁর গুরুত্ব ও খ্যাতি সর্বজন স্বীকৃত। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের মধ্যবর্তী সময়টুকু কাজী নজরুল ইসলামের কাব্যপ্রতিভার বিকাশকাল। নজরুলের কাব্যসংখ্যা বেশ ব্যাপক ও বিস্তুত। তন্মধ্যে ‘অগ্নিবীণা’(১৯২২) তাঁর অন্যতম কাব্যগ্রন্থ। প্রশ্নানুসারে নিন্মে অগ্নিবীণা কাব্যে অবলম্বনে নজরুল ইসলামের হিন্দু ও মুসলিম ঐতিহ্য সমন্বয়ের সফলতা আলোচনা করা হলো –

কাজী নজরুল ইসলাম মন ও মেজাজে অসাম্প্রদায়িক কবি। তিনি অগ্নিবীণা কাব্যে সমগ্র মানবতার মুক্তির জন্য হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মিলন কামনা করেছেন। কবি সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে হিন্দু-মুসলিম উভয় জাতির ইতিহাস ও ঐতিহ্যকে একসাথে সমন্বয় করে জাতীয় মুক্তির জন্য আন্দোলনের উৎসাহ যুগিয়েছেন। এ জন্য তিনি হিন্দু ও মুসলিম উভয় পুরাণের মধ্যে সমন্বয় ও সংযোগসাধন করে বাংলা কাব্যে এক ভিন্নমাত্রার শোভা সংযুক্ত করেন। তবে সব সময় তাঁর লক্ষ্য ছিল দেশ ও জাতির মুক্তি ও কল্যাণসাধন।
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা আছে। হিন্দু ও মুসলিম ঐতিহ্যের ভিত্তিতে এ কবিতাগুলোকে মোটাদাগে দুইভাবে ভাগ করা যায়। প্রথমত হিন্দ্র পুরাণ ও ঐতিহ্য সম্পর্কিত কবিতা। যেমন-প্রলয়োল্লাস, রক্তাম্বর-ধারিণী মা, আগমনী, ধূতকেতু। দ্বিতীয়ত মুসলিম পুরাণ ও ঐতিহ্য সম্পর্কিত কবিতা। এ কবিতাগুলোর মধ্যে কামাল পাশা, আনোয়ার, রণ-ভেরী, শাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী। আর সবচেয়ে আলোচিত ও বহুল পঠিত ‘বিদ্রোহী’ কবিতাটিতে হিন্দু-মুসলিম উভয় ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয় দেখানো হয়েছে। উভয় সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের সমন্বয়ে বিদ্রোহী কবিতাটি অসাধারণ শিল্পফসল হিসেবে বিবেচিত হয়েছে। এখানে ‘বিদ্রোহী’ কবিতার দুটি চরণ উল্লেখ্য-

আমি বজ্র, ঈষাণ-বিষানে ওঙ্কার
আমি ইস্রাফিলের শিঙ্কার মহা-হুঙ্কার

হিন্দু ঐতিহ্য সম্পর্কিত কবিতাগুলোতে যে সব কিংবদন্তি চরিত্র ও পৌরাণিক মিথ ব্যবহৃত হয়েছে, এর মধ্যে নটরাজ, জমদগ্নি, ইন্দ্রানীসুত, বিশ্বামিত্র, অফিয়াসের বাঁশরী, শ্যাম, বিষ্ণু, দেবী চন্ডী, পরশুরাম, বলরাম, ভৃগু, ভগবান অভিমুন্য, পিনাক, রুদ্র, শিব প্রভৃতি। কবি হিন্দু সম্প্রদায়ের অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস ও গৌরবের কাহিনি স্মরণ করিয়ে তাদের স্বাধীনতার মন্ত্রে জেগে ওঠার আহবান জানিয়েছেন। নটরাজ, মা দুর্গা ও দেবী চ-ীর অসীম ক্ষমতা ও সৃষ্টি গৌরবের কথা স্মরণ করিয়ে দিতে চান। মা দুর্গার মতো শক্তি নিয়ে দেশবাসী যেন শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন-কবি এ প্রত্যাশা ব্যক্ত করেছেন ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতাগুলোতে। কালির শক্তিমত্তার কথা তুলে কবি হিন্দু বাঙালিকে এভাবে অনুপ্রাণিত করেছেন-

বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর পর-
হাঁকে ঐ “জয় প্রলয়ঙ্কর”

মুসলিম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত কবিতাগুলোতে যে সব কিংবদন্তি চরিত্র ও ঐতিহাসিক পেক্ষাপট প্রযুক্ত হয়েছে; তন্মেধ্য শাতিল আরব, দজলা, ফেরাত, কামাল পাশা, আনোয়ার, ‘জুরফেকার আর হায়দারী’ হাঁক, হযরত আলী এর বিশ্বত্রাস তরবারী, ইবরাহীম, আরশ, আসমান, আল্লাহ, কোরবান, মোহররম, কারবালা, ফোরাত, মা ফাতেমা, সকীনা, কাসিম, বানু, আসগর ও জয়নাল আবদীন প্রমুখ। কবি কাজী নজরুল ইসলাম কখনো ঐতিহাসিক স্থান, কখনো ঐতিহাসিক ঘটনা, আবার কখনো ইসলামী বীরদের আত্মত্যাগের কথা কবিতার মধ্য দিয়ে শিল্পরুপ দিয়েছেন। ইসলামী অতীত ইতিহাস অত্যন্ত গৌরবময়।‘মহররম’ কবিতায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই কারবালার প্রান্তরে প্রাণ বিসর্জন দিয়েছে, তবুও পিছপা হয় নি। ‘শাত-ইল আরব’ কবিতায় আরব বীরদের রক্তে নদীর পানি পবিত্র হওয়ার কথা বলা বলেছেন। ‘কামাল পাশা’ কবিতায় তুর্কী বীর কামালের তেজস্বীবেশে স্বদেশ প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। ‘খেয়া-পারের তরণী’ কবিতায় চার খলিফার ও হযরত মহাম্মদ সো: এর নেতৃত্বে বিক্ষুদ্ধ সমুদ্র নির্বিঘ্নে পাড়ি দেবার কথা বলা হয়েছে। এভাবে দেখা যায় মুসলিম ঐতিহ্যের গৌরবকথা স্মরণ করিয়ে দিয়ে কবি মুসলিম সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন। এখানে মুসলিম ঐতিহ্য সম্পর্কিত কবিতার দুটি চরণ উল্লেখ্য-

কাণ্ডরী এ তরীর পাকা মাঝি মাল্লা
দাঁড়ী মুখে সারি গান-লা শারীক আল্লাহ

অগ্নিবীণা কাব্যেএভাবে দেখা যায় যে, কবি কোন একক সম্প্রদায়ের প্রতি কোন পক্ষপাতিত্ব করেন নি। বরং উভয় সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাধীনতার নাগপাশ ছিন্ন করবার আহবান জানিয়েছেন। তাই শৃঙ্খল মুক্তির স্পৃহা ও অসাম্প্রদায়িক চেতনা ‘অগ্নিবীণা’ কাব্যকে শৈল্পিক সমৃদ্ধি সংযুক্ত করেছে।

উপর্যুক্ত আলোচনা পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় যে, নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক কবি। বাংলা কাব্যে তিনি উভয় সম্প্রদায়ের ঐতিহ্যকে সমান গুরুত্ব দিয়েছেন। হিন্দু ও মুসলিম ঐতিহ্য সংযোগসাধনে বাংলা কাব্যসাহিত্যে তিনি এক অসাধারণ শৈল্পিক সফলতার পরিচয় দিয়েছেন।

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।

এই প্রশ্নটি আরো যে ভাবে পরীক্ষায় আসতে পারে-অগ্নিবীণা কাব্যে (হিন্দু ঐতিহ্য/মুসলিম ঐতিহ্য/উভয় ঐতিহ্যের সমন্বয়/পুরাণের সফল প্রয়োগ)

Post Views: 264

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মানিক বন্দ্যোপাধ্যায়ের  ছোটগল্পে আঙ্গিকে ফ্রয়েডীয় চিন্তার স্বরূপ
  • টার্ম পেপার-3 রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালক্ণ্ডুলার সার্থকতা আলোচনা কর’
  • ত্রিশোত্তর কালের কবি জীবনানন্দ দাশের কাব্য প্রতিভার স্বরপ বিশ্লেষণ। টার্ম পেপার-2
  • গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ!
  • কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী

Most Viewed Posts

  • রোমান্টিক উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা এর সার্থকতা আলোচনা কর । 211003 (567)
  • কপালকুণ্ডলা উপন্যাসের অবলম্বনে নবকুমার চরিত্রটি আলোচনা কর। 241003 (501)
  • চর্যাপদ এর সমাজচিত্র আলোচনা কর। 231001 (471)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সিলেবাস-2022 (462)
  • SSC Result 2022 with Marksheet – All Education Boards (454)
  • বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্রটি বিশ্লেষণ কর। 22100 (439)
  • আলাওলের পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও। 221003 (431)
  • পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতিপ্রেমের পরিচয় দাও। 231007 (430)
  • গীতিকবিতার সংজ্ঞাসহ এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর। (415)
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ডাইনি গল্পের বিষয়বস্তু আলোচনা কর।Nu Bangla 231005 (414)

Archives

  • December 2025 (3)
  • November 2025 (1)
  • September 2025 (6)
  • May 2025 (2)
  • March 2025 (1)
  • November 2022 (1)
  • September 2022 (2)
  • June 2022 (5)
  • March 2022 (1)
  • February 2022 (10)
  • January 2022 (40)
  • December 2021 (86)

Categories

  • Uncategorized
  • অনান্য
  • অনার্স ১ম বর্ষ
  • অনার্স ২য় বর্ষ
  • অনার্স ৩য় বর্ষ
  • অনার্স ৪র্থ বর্ষ
  • অনুবাদে চিরায়িত সাহিত্য
  • এমফিল/পিএইচডি
  • চাকরির প্রস্তুতি
  • টামপেপার
  • ট্রামপেপার
  • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
  • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
  • পিএইডি
  • প্রশ্ন ব্যাংক
  • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
  • বাংলা উপন্যাস
  • বাংলা উপন্যাস-১
  • বাংলা উপন্যাস-২
  • বাংলা উপন্যাস-৩
  • বাংলা কবিতা
  • বাংলা কবিতা-১
  • বাংলা কবিতা-২
  • বাংলা ছোটগল্প
  • বাংলা ছোটগল্প-১
  • বাংলা ছোটগল্প-২
  • বাংলা নাটক
  • বাংলা নাটক-১
  • বাংলা প্রবন্ধ
  • বাংলা প্রবন্ধ-১
  • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
  • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
  • বাংলা সাহিত্যের ইতিহাস-১
  • বাংলা সাহিত্যের ইতিহাস-২
  • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
  • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
  • বাংলাদেশের সাহিত্য
  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
  • মধ্য যুগের কবিতা
  • মাস্টার্স
  • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
  • সাজেশন্স
  • সিলেবাস
  • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
© 2026 Nu Bangla | Powered by Superbs Personal Blog theme