Skip to content
Nu Bangla
Menu
  • অনার্স ১ম বর্ষ
    • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
    • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
    • বাংলা কবিতা-১
    • বাংলা উপন্যাস-১
    • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
  • অনার্স ২য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-১
    • মধ্য যুগের কবিতা
    • বাংলা কবিতা-২
    • বাংলা নাটক-১
  • অনার্স ৩য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-২
    • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
    • বাংলা ছোটগল্প-১
    • ফোকলোরতত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
    • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
    • বাংলা প্রবন্ধ-১
    • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
    • বাংলা উপন্যাস-২
  • অনার্স ৪র্থ বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
    • বাংলা উপন্যাস-৩
    • বাংলা ছোটগল্প-১
    • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
    • অনুবাদে চিরায়িত সাহিত্য
    • বাংলা ছোটগল্প-২
    • বাংলা কবিতা-৩
    • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
    • মৌখিক
  • মাস্টার্স
    • বাংলা কবিতা
    • বাংলা উপন্যাস
    • বাংলা ছোটগল্প
    • বাংলা নাটক
    • বাংলা প্রবন্ধ
    • বাংলাদেশের সাহিত্য
    • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
    • মৌখিক
    • টামপেপার
    • এমফিল/পিএইচডি
    • সাজেশন্স
    • চাকরির প্রস্তুতি
    • প্রশ্ন ব্যাংক
Menu

কাব্যধর্মী উপন্যাস হিসেবে বিষাদ সিন্ধুর সফলতা আলোচনা করো । 211003

Posted on December 12, 2021 by admin

কাব্যধর্মী উপন্যাস হিসেবে বিষাদ সিন্ধুর সফলতা আলোচনা করো ।

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। তাঁর রচনাসম্ভার অত্যন্ত সমৃদ্ধ। ‘বিষাদসিন্ধু’ তাঁর কালজয়ী সাহিত্যকর্ম। কারবালার বিষাদময় কাহিনি অবলম্বনে এ উপন্যাসজাতীয় গ্রন্থ রচিত। গ্রন্থটি ইতিহাস, উপন্যাস, সৃষ্টিধর্মী রচনা ও নাটক ইত্যাদি সাহিত্যের বিবিধ সংমিশ্রণে রোমান্টিক আবেগমাখানো কালজয়ী সাহিত্যকর্ম। এর ভাষা কাব্যধর্মী। বিষাদ সিন্ধু উপন্যাসের ভাষা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-

বিষাদ সিন্ধুর সফলতা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর, যেমন কাহিনির পটভূমি, ঘটনার উপস্থাপনারীতি, চরিত্র, সংলাপ, সর্বোপরি গ্রন্থটির ভাষাবৈশিষ্ট্যের উপর। ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ এর ভাষাশৈলি। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে ঔপন্যাসিক হিসেবেই সমধিক পরিচিত। কিন্তু তাঁর অমর গ্রন্থ ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের ভাষা অত্যন্ত বাস্তবসম্মত ও সেই সাথে কাব্যধর্মী। তাঁর উপন্যাসের ভাষার মধ্যে কবিতার রস আস্বাদন করা যায়। তিনি সাধু ভাষায় গ্রন্থটি রচনা করেছেন। তৎসম শব্দের ব্যবহার বেশি। তাছাড়া তদ্ভব, দেশি, বিদেশি, আরবি, ফারসি শব্দের সফল প্রয়োগ দেখতে পাওয়া যায়। পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ হিসেবে পঠিত হচ্ছে যুগ যুগ ধরে। এর কারণ এ গ্রন্থের ভাষায় এক ধরণের মাদকতা আছে যা পাঠককে সব সময় মুগ্ধ করে রাখে।

‘বিষাদসিন্ধু’র শ্রেষ্ঠসম্পদ এর ভাষা। এ গ্রন্থের ভাষায় সংগীতধর্মীতা রয়েছে, অন্তর্লীন সংগীত প্রবাহে গ্রন্থটিকে বহুলাংশে কাব্যসৌন্দর্য প্রদান করেছে। কাব্যে দোতনা, আবেগের স্পন্দন, ধ্বনির ব্যঞ্জনা আর অলংকারের প্রাচৃর্য, বিষাদসিন্ধু গ্রন্থে এক ধরণের শ্রি ও কান্তি এনে দিয়েছে। তাছাড়া লেখকের অনুভূতি ও আন্তরিকতার অন্তহীন। সমস্ত কৃত্রিমতা পরিহার করে ভাষা সহজ, সুঠাম ছন্দের লালিত্য ও গতিভঙ্গি লাভ করেছে। নি¤েœ একটি দৃষ্টান্ত উল্লেখ করছি-

ঈশ্বরের মহিমার অন্ত নাই। একটি সামান্য বৃক্ষপত্রে তাহার শত সহ¯্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাঁহার অনন্ত শিল্পকার্য বিভাসিত হইতেছে। অনন্ত বালুকারাশির একটি ক্ষুদ্র বালুকণাতে তাঁহার অনন্ত করুণা আঁকা রহিয়াছে। তুমি আমি সে করুণা হয়তো জানিতে পারিতেছি না; কিন্তু তাঁহার লীলাখেলার মাধুর্য, কীর্তিকলাপের বৈচিত্র্য, বিশ্বরঙ্গভূমির বিশ্ব-ক্রীড়া একবার পর্যালোচনা করিলে ক্ষুদ্র মানববুদ্ধি বিচেতন হয়। (মহররম পর্ব-২৩)

সম্বোধন করে কথা বলা মীর মশাররফ হোসেনের গদ্যশৈলির একটি বিশেষ বৈশিষ্ট্য। মীর মশাররফ হোসের একজন শ্রেষ্ঠ ভাষাশিল্পী। তিনি অত্যন্ত আন্তরিকতা ও সচেতনতার সঙ্গে ভাষার শৈল্পিক প্রয়োগ ঘটিয়েছেন। তিনি সব সময় পাঠককে কাহিনির সঙ্গে নিয়ে যান। পাঠক যাতে কোন কিছু ভুলে না যায়, সে জন্য তিনি পুনরায় ঘটনাটি স্মরণ করিয়ে দেন। আবার কখনো কখনো পাঠককে সমোবাধন করে ঘটনা বর্ণনা করেন এবং পাঠকের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেন। এখানে এ রকম একটি উদাহরণ উল্লেখ করছি –

‘পাঠক, শুনন-ডঙ্কা! তুরী ভেরীর বাদ্য! শুনিতেছেন! জয়ধ্বনির দিকে মন দিয়েছেন?’
‘বিষাদসিন্ধু’ উপন্যাসের ভাষা চিত্রময়। কাহিনি বর্ণনার মাঝে মাঝে তিনি চিত্রকলার মায়াবী সৌধ নির্মাণ করেছেন। লেখকের বর্ণনা কৌশল অসাধারণ। এখানে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি।

ক. যে সূর্য সখিনার বিবাহ দেখিল, সে সূর্যই সখিনার বৈধব্যদশা দেখিয়া চলিল।
খ. কাসেমের পরিহিত শুভ্রবসন লোহিতবর্ণে রঞ্জিত হইয়াছে, শোণিতধারা অশ্বপদ বহিয়া পড়িতেছে।
মীর মশাররফ হোসের উপমা, রূপকের নতুন প্রয়োগে এ গ্রন্থে নতুন মাত্রা সংযুক্ত করেছেন। উপমা, রূপক, উৎপেক্ষার শৈল্পিক প্রয়োগে ভাষা গতিশীলতা পেয়েছে, বিষয় স্পষ্ট হয়েছে, পাঠকের কাছে এক বিশেষ আবেদ তৈরি করেছে। যেমন :
ক. সখিনা নব অনুরাগে পরিণয়সূত্রে তোমারই প্রণয় পুষ্পহার কাসেম আজ গলায় পরিয়াছিল। (মহররম পর্ব-২৫)
খ. জয়নবের হৃদয়ের ধন, অমূল্যনিধি, সুখপুষ্পের আশালতা, সেই হাসান তো আর বাহ্যজগতে জীবিত নাই। (মহররম পর্ব-১৯)

মীর মশাররফের ভাষারীতিতে সচেতন ভাষাশিল্পীর পরিচয় খুঁজে পাই। কল্পনা এবং ভাষা, ভাষা এবং ঘটনার বিন্যাস এক অপরের পরিপূরক এবং এক ধরণের কাব্যিক সমন্বয়ে ভাষার মধ্যে গতিশীলতা স্বতন্ত্র মাত্রা লাভ করেছে। চরিত্র নির্মাণ, শব্দ নির্বাচন, কাহিনি উপস্থাপনা, সর্বোপরি ভাষার শৈল্পিক প্রয়োগে ‘বিষাদসিন্ধু’ কাব্যধর্মী উপন্যাস হিসেবে সফলতা লাভ করেছে।

উপর্যুক্ত আলোচনা পর্যালোচনা মাধ্যমে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বিষাদসিন্ধু’ উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ এর ভাষা। ভাষার কাব্যধর্মিতা ও গতিশীলতার জন্য এ গ্রন্থ একটি কালজয়ী সাহিত্যকর্মে পরিণত হয়েছে এবং যুগ যুগ ধরে পাঠকের তৃপ্তি সাধন করছে।

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

এই প্রশ্নটি পরীক্ষায় নানা ভাবে আসতে পারে যেমন-

‘বিষাদ সিন্ধুর শ্রেষ্ঠ সম্পদ এর ভাষা’ আলোচনা কর। ( ভাষাশৈলি / ভাষাবৈশিষ্ট্য / ভাষাবিষয়ক প্রবন্ধ / কাব্যধর্মী উপন্যাস হিসেবে সফলতা)

Post Views: 205

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মানিক বন্দ্যোপাধ্যায়ের  ছোটগল্পে আঙ্গিকে ফ্রয়েডীয় চিন্তার স্বরূপ
  • টার্ম পেপার-3 রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালক্ণ্ডুলার সার্থকতা আলোচনা কর’
  • ত্রিশোত্তর কালের কবি জীবনানন্দ দাশের কাব্য প্রতিভার স্বরপ বিশ্লেষণ। টার্ম পেপার-2
  • গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ!
  • কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী

Most Viewed Posts

  • রোমান্টিক উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা এর সার্থকতা আলোচনা কর । 211003 (572)
  • কপালকুণ্ডলা উপন্যাসের অবলম্বনে নবকুমার চরিত্রটি আলোচনা কর। 241003 (505)
  • চর্যাপদ এর সমাজচিত্র আলোচনা কর। 231001 (477)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সিলেবাস-2022 (467)
  • SSC Result 2022 with Marksheet – All Education Boards (455)
  • বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্রটি বিশ্লেষণ কর। 22100 (445)
  • পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতিপ্রেমের পরিচয় দাও। 231007 (441)
  • আলাওলের পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও। 221003 (435)
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ডাইনি গল্পের বিষয়বস্তু আলোচনা কর।Nu Bangla 231005 (422)
  • গীতিকবিতার সংজ্ঞাসহ এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর। (422)

Archives

  • December 2025 (3)
  • November 2025 (1)
  • September 2025 (6)
  • May 2025 (2)
  • March 2025 (1)
  • November 2022 (1)
  • September 2022 (2)
  • June 2022 (5)
  • March 2022 (1)
  • February 2022 (10)
  • January 2022 (40)
  • December 2021 (86)

Categories

  • Uncategorized
  • অনান্য
  • অনার্স ১ম বর্ষ
  • অনার্স ২য় বর্ষ
  • অনার্স ৩য় বর্ষ
  • অনার্স ৪র্থ বর্ষ
  • অনুবাদে চিরায়িত সাহিত্য
  • এমফিল/পিএইচডি
  • চাকরির প্রস্তুতি
  • টামপেপার
  • ট্রামপেপার
  • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
  • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
  • পিএইডি
  • প্রশ্ন ব্যাংক
  • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
  • বাংলা উপন্যাস
  • বাংলা উপন্যাস-১
  • বাংলা উপন্যাস-২
  • বাংলা উপন্যাস-৩
  • বাংলা কবিতা
  • বাংলা কবিতা-১
  • বাংলা কবিতা-২
  • বাংলা ছোটগল্প
  • বাংলা ছোটগল্প-১
  • বাংলা ছোটগল্প-২
  • বাংলা নাটক
  • বাংলা নাটক-১
  • বাংলা প্রবন্ধ
  • বাংলা প্রবন্ধ-১
  • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
  • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
  • বাংলা সাহিত্যের ইতিহাস-১
  • বাংলা সাহিত্যের ইতিহাস-২
  • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
  • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
  • বাংলাদেশের সাহিত্য
  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
  • মধ্য যুগের কবিতা
  • মাস্টার্স
  • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
  • সাজেশন্স
  • সিলেবাস
  • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
© 2026 Nu Bangla | Powered by Superbs Personal Blog theme