Skip to content
Nu Bangla
Menu
  • অনার্স ১ম বর্ষ
    • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
    • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
    • বাংলা কবিতা-১
    • বাংলা উপন্যাস-১
    • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
  • অনার্স ২য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-১
    • মধ্য যুগের কবিতা
    • বাংলা কবিতা-২
    • বাংলা নাটক-১
  • অনার্স ৩য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-২
    • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
    • বাংলা ছোটগল্প-১
    • ফোকলোরতত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
    • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
    • বাংলা প্রবন্ধ-১
    • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
    • বাংলা উপন্যাস-২
  • অনার্স ৪র্থ বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
    • বাংলা উপন্যাস-৩
    • বাংলা ছোটগল্প-১
    • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
    • অনুবাদে চিরায়িত সাহিত্য
    • বাংলা ছোটগল্প-২
    • বাংলা কবিতা-৩
    • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
    • মৌখিক
  • মাস্টার্স
    • বাংলা কবিতা
    • বাংলা উপন্যাস
    • বাংলা ছোটগল্প
    • বাংলা নাটক
    • বাংলা প্রবন্ধ
    • বাংলাদেশের সাহিত্য
    • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
    • মৌখিক
    • টামপেপার
    • এমফিল/পিএইচডি
    • সাজেশন্স
    • চাকরির প্রস্তুতি
    • প্রশ্ন ব্যাংক
Menu
ভাষায় বৈদেশিক প্রভাব

বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব এর স্বরূপ বিচার কর। 211003

Posted on December 12, 2021 by admin
বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব এর স্বরূপ বিচার কর।

ভাষায় বৈদেশিক প্রভাবের ক্ষেত্রে ব্যাকরণগত প্রভাব অপেক্ষা শব্দ ঋণ ও আত্তীকরণের প্রবণতাই বেশি। বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় এমনভাবে মিশে গেছে যাদের আর বিদেশি বলা চলে না। চেয়ার, টেবিল, উকিল দরবেশ, চশমা, গজল ইত্যাদি। মোটামুটি যেসব বৈদেশিক ভাষার প্রভাবে বাংলা ভাষার শব্দও কখনো কখনো ব্যাকরণ প্রভাবিত হয়েছে তা মোটামুটি নিম্নরূপ-

১.ফারসি প্রভাব ২. পর্তুগিজ প্রভাব ৩. ওলন্দাজ প্রভাব ৪. ফরাসি প্রভাব ৫. ইংরেজি প্রভাব।

ফারসি প্রভাব :
খ্রিস্টীয় এয়োদশ শতকের প্রারম্ভে ইসলাম ধর্মালম্বী তুর্কিগণ পশ্চিমবঙ্গ অধিকার করে। একশত বছরের মধ্যে সমস্ত বঙ্গদেশে মুসলমান অধিকার বিস্তৃত হয়। সম্রাট আকবরের আমলে বাংলাদেশ মোগল সাম্রাজের অন্তর্ভূক্ত হয়। এ সময় রাজ সরকারের ভাষা ফারসি ছিল। লর্ড বেন্টিঙ্ক আমল পর্যন্ত বাংলা ভাষার ওপর ফারসির প্রভূৃত প্রভাব ছিল। বাংলা ভাষায় ফারসি প্রভাব দু’দিকে থেকে-

ক) শব্দের দিক থেকে                                              খ) ব্যাকরণের দিক থেকে।

শব্দের দিক থেকে ফারসি প্রভাব : ফারসি হতে বাংলায় গৃহীত শব্দগুলোকে সাত ভাগে ভাগ করা যেতে পারে- রাজ্য, যুদ্ধবিগ্রহ প্রভৃতি সন্বন্ধীয় শব্দ : বাদশাহ, নবাব, বেগম, ফৌজ, তীর, তোপ, তখত, জমিদার, হুজুর, রসদ ইত্যাদি।

আইন-আদালত সংক্রান্ত শব্দ : নালিশ, মোকদ্দমা, তামাদি, মেয়াদ, আইন, কানুন আদালত, মুন্সেফ, হাকিম, ইত্যাদি।

ধর্ম সন্বন্ধীয় শব্দ : খোদা, নামাজ, রোজা, হজ, কোরবানি, জবাই, ফকির, দরবেশ মোল¬া, মৌলবী, হারাম, জাহান্নম ইত্যাদি।

শিক্ষা সন্বন্ধীয় শব্দ : কাগজ, কলম, কেতাব, খাতা, নকল, তরজমা, হরফ, আলেম, আদাব, কেচ্ছা, গজল ইত্যাদি।

সভ্যতার উপকরণ সন্বন্ধীয় শব্দ : আতর, গোলাপ, বরফ, কোরমা, কোপ্তা, কালিয়া, পোলাও, চশমা, জামা, রুমাল ইত্যাদি।

জাতি ও ব্যাবসাবাচক শব্দ : হিন্দি, ইহুদি, ফিরিঙ্গি, দরজি, দোকানদার, কারিগর, যাদুকর, সহিস, খানসামা ইত্যাদি।

সাধারণ দ্রব্য সন্বন্ধীয় শব্দ : আওয়াজ, হাওয়া, ওজন, কমবেশি, খবর, কোমর, জাহাজ, দরকার, পেশা, সবুজ ইত্যাদি।

ব্যাকরণের দিক থেকে বাংলা ভাষায় ফারসির প্রভাব :

১. বাংলায় নর পায়রা, মাদী পায়রা, মদ্দা কুকুর, মাদী কুকুর রূপে লিঙ্গ নির্দেশ ফারসি প্রভাবের পরিচায়ক।
২. তদ্ধিত প্রত্যয়ে: ই-বিলাতি, দেশি, জাপানি
দার, দারী দোকানদার, দোকানদারী, পোদ্দার, পোদ্দারী, তহসিলদার, তহসিলদারী
দান, দানী ফুলদানী, পিকদান, আতরদানী, সুরমাদানী, বাকদান
খোর গুলিখোর, তামাকখোর, গাঁজাখোর
বাজ মোকদ্দমাবাজ, ফন্দিবাজ
গিরি কেরানীগিরি, বাবুগিরি, কুলিগিরি
ইত্যাদি বিভক্তিগুলো ফারসি হতে গৃহীত।

পর্তুগিজ প্রভাব : ইংরেজ আগমনের পূর্বে বঙ্গদেশে পর্তুগিজ প্রভাব এত বেশি ছিল যে, এদেশের অনেকে পর্তুগিজ ভাষায় কথাবার্তা বলতে পারতো। বর্তমানে বাংলা ভাষায় শতাধিক পর্তুগিজ শব্দ আছে। দৈনন্দিন ব্যবহারে অনেক পর্তুগিজ শব্দকে এখন আর পর্তুগিজ বলে মনে হয় না, তাদের বাংলা বলেই মনে হয়। যেমন : আনারস, আলপিন, ইস্পাত, কামরা, গুদাম, চাবি, জানালা, নীলাম, পাউরুটি, পিতা, সুতি।

ওলন্দাজ প্রভাব : বাংলা ভাষা ও শব্দের ওপর ওলন্দাজ প্রভাব খুব ব্যাপক নয়। তবুও বেশ কিছু শব্দ বাংলায় এসেছে-যেমন:- হরতন, রুইতন, ইস্কাপন।

ফারাসি প্রভাব : ফরাসি থেকে কিছু শব্দ বাংলায় এসেছে। যেমন :- ওলন্দাজ, দিনেমার, ইংরেজ। ইংরেজি নয় অথচ ইংরেজি থেকে পাওয়া ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার নানা ভাষার শব্দ প্রথমে ইংরেজিতে গৃহীত হয়ে পরে ইংরেজি শব্দ রূপে বাংলায় প্রবেশ করেছে। যেমন :- জেব্রা, ক্যাঙ্গারু, রিকশা, সাগু।

ইংরেজি প্রভাব : দু’শ’ বছর ইংরেজ রাজত্ব করার কারণে কেবল শব্দকোষের ওপরই নয়, বাংলা প্রয়োগ রীতির উপরেও ক্রমবর্ধমান ইংরেজি প্রভাব লক্ষণীয়। ইংরেজি শব্দ বাংলা ভাষাভাষীরা নানাভাবে আত্তীকরণ করেছে। যেমন- সরাসরি, ইষৎ পরিবর্তিত, অনুবাদ, উপসর্গরূপে প্রভৃতি। যেমন :- কফি, চেয়ার, টিকিট, মেল, শার্ট ইত্যাদি।

কোন ভাষার শব্দভান্ডারে নতুন নতুন শব্দ সংযোজন প্রাণের লক্ষণ। বাংলা ভাষার যে বিদেশি প্রভাব-প্রবল ও প্রাণবন্তের ফলে ভাষা সম্পদকে বৃদ্ধি করেছে। বাংলা ভাষা নদীর স্রোতের মত দু’দিক হতে শব্দসমূহকে কুড়িয়ে নিয়ে ছুটে চলেছে এবং ক্রমান্বয়ে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছে নিজেকে |

ভাষায় বৈদেশিক প্রভাব

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।

Post Views: 244

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মানিক বন্দ্যোপাধ্যায়ের  ছোটগল্পে আঙ্গিকে ফ্রয়েডীয় চিন্তার স্বরূপ
  • টার্ম পেপার-3 রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালক্ণ্ডুলার সার্থকতা আলোচনা কর’
  • ত্রিশোত্তর কালের কবি জীবনানন্দ দাশের কাব্য প্রতিভার স্বরপ বিশ্লেষণ। টার্ম পেপার-2
  • গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ!
  • কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী

Most Viewed Posts

  • রোমান্টিক উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা এর সার্থকতা আলোচনা কর । 211003 (569)
  • কপালকুণ্ডলা উপন্যাসের অবলম্বনে নবকুমার চরিত্রটি আলোচনা কর। 241003 (503)
  • চর্যাপদ এর সমাজচিত্র আলোচনা কর। 231001 (474)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সিলেবাস-2022 (466)
  • SSC Result 2022 with Marksheet – All Education Boards (455)
  • বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্রটি বিশ্লেষণ কর। 22100 (443)
  • পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতিপ্রেমের পরিচয় দাও। 231007 (435)
  • আলাওলের পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও। 221003 (434)
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ডাইনি গল্পের বিষয়বস্তু আলোচনা কর।Nu Bangla 231005 (417)
  • গীতিকবিতার সংজ্ঞাসহ এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর। (417)

Archives

  • December 2025 (3)
  • November 2025 (1)
  • September 2025 (6)
  • May 2025 (2)
  • March 2025 (1)
  • November 2022 (1)
  • September 2022 (2)
  • June 2022 (5)
  • March 2022 (1)
  • February 2022 (10)
  • January 2022 (40)
  • December 2021 (86)

Categories

  • Uncategorized
  • অনান্য
  • অনার্স ১ম বর্ষ
  • অনার্স ২য় বর্ষ
  • অনার্স ৩য় বর্ষ
  • অনার্স ৪র্থ বর্ষ
  • অনুবাদে চিরায়িত সাহিত্য
  • এমফিল/পিএইচডি
  • চাকরির প্রস্তুতি
  • টামপেপার
  • ট্রামপেপার
  • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
  • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
  • পিএইডি
  • প্রশ্ন ব্যাংক
  • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
  • বাংলা উপন্যাস
  • বাংলা উপন্যাস-১
  • বাংলা উপন্যাস-২
  • বাংলা উপন্যাস-৩
  • বাংলা কবিতা
  • বাংলা কবিতা-১
  • বাংলা কবিতা-২
  • বাংলা ছোটগল্প
  • বাংলা ছোটগল্প-১
  • বাংলা ছোটগল্প-২
  • বাংলা নাটক
  • বাংলা নাটক-১
  • বাংলা প্রবন্ধ
  • বাংলা প্রবন্ধ-১
  • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
  • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
  • বাংলা সাহিত্যের ইতিহাস-১
  • বাংলা সাহিত্যের ইতিহাস-২
  • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
  • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
  • বাংলাদেশের সাহিত্য
  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
  • মধ্য যুগের কবিতা
  • মাস্টার্স
  • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
  • সাজেশন্স
  • সিলেবাস
  • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
© 2026 Nu Bangla | Powered by Superbs Personal Blog theme